Complex to Simple Sentence: নিয়ম, ধাপ ও বোর্ড পরীক্ষার উদাহরণ
এই নোটটিতে Complex Sentence কে Simple Sentence এ transform (অর্থের পরিবর্তন না করে রূপান্তর) করার সকল নিয়ম স্ববিস্তারে বর্ণিত হয়েছে। এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা উদাহরণ বাক্যের transformation সঠিক নিয়মের নিচে সংযোজন করা হয়েছে। এসএসসি ও এইচএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অন্যান্য sentence transformation নোটগুলো এই নোটের শেষে সংযুক্ত করা হলো।
১. শর্তমূলক Complex Sentence কে Simple করার নিয়মঃ
১-১. শর্তটি নেতিবাচক (Negative) হলে:
- ১ম ধাপ: Without বসাতে হবে।
- ২য় ধাপ: Verb এর base form এর সাথে ing যুক্ত করে বসাতে হবে।
- ৩য় ধাপ: Verb এর পরের অংশ এবং অন্য clauseটি হুবহু বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| Unless one enjoys the beauty of a moonlit night, one cannot explain it properly. Dhaka Board-2024 | Without enjoying the beauty of a moonlit night, one cannot explain it properly. |
১-২. শর্তটি ইতিবাচক (Affirmative) হলে:
- ১ম ধাপ: By বসিয়ে শুরু করতে হবে।
- ২য় ধাপ: Verb এর base form এর সাথে ing যুক্ত করে বসাতে হবে।
- ৩য় ধাপ: Verb এর পরের অংশ এবং অন্য clauseটি হুবহু বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| We can grow more crops if we can make the best use of rain. Rajshahi Board-2024 | By making the best use of rain, we can grow more crops. |
| If we throw wastage and dirt's into water, we make it polluted. Jessore Board-2024 | By throwing wastage and dirt into water, we make it polluted. |
| If he makes proper use of his time, he is sure to prosper in life. Barishal Board-2020 | By making proper use of his time, he is sure to prosper in life. |
| If we use time properly, we can be benefitted. Dhaka Board-2019 | By using time properly, we can be benefitted. |
২. When যুক্ত Complex sentence কে Simple করার নিয়মঃ
২-১. When দিয়ে ধারাবাহিক "কাজ / ঘটনা" নির্দেশ করা হলে:
এখানে ধারাবাহিক কাজ বলতে এমন কাজ বোঝানো হচ্ছে যা একটা ঘটার পর অন্যটা ঘটে।
- ১ম ধাপ: When এবং তার পরে থাকা verb বাদ দিতে হবে।
- ২য় ধাপ: On / Upon দিয়ে sentence শুরু করতে হবে।
- ৩য় ধাপ: verb এর base form এর সাথে ing যুক্ত করতে হবে।
- ৪র্থ ধাপ: বাকি অংশ কোনো প্রকার পরিবর্তন ছাড়া বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| When a student gets the question paper, he should read it attentively. Cumilla Board-2024 | Upon getting the question paper, a student should read it attentively. |
| When a man makes a journey by train, he can enjoy natural scenery. Dinajpur Board-2024 | Upon making a journey by train, a man can enjoy natural scenery. |
📌বিশেষ দ্রষ্টব্য: বোর্ড পরীক্ষার ক্ষেত্রে, শিক্ষার্থী যদি on / upon ব্যবহার না করে সরাসরি verb+ing দিয়ে শুরু করে তাহলেও সঠিক transformation হিসেবে গণ্য হয়।
💡নিয়মের ব্যতিক্রম: যদি "when" clause এর subject এবং main clause এর subject আলাদা হয়, তাহলে "when" clause এর subject-কে main clause এর object হিসেবে বসিয়ে তারপর verb+ing বসাতে হয় (object complement)।
| Complex | Simple |
|---|---|
| One-day when a thief entered his room, he caught him. Sylhet Board-2020 | One-day he caught a thief entering his room. |
| When I reached there, my friend received me cordially. Rajshahi Board-2017 |
After my reaching there, my friend received me cordially. or, In time of my reaching there, my friend received me cordially. |
| When he gets the question paper he should read it carefully. Jessore Board-2017 |
Getting the question paper, he should read it carefully. or, After getting the question paper, he should read it carefully. |
২-২. When যুক্ত sentence এ ঋতুর (season) উল্লেখ থাকলে:
- ১ম ধাপ: When এবং তার পরে থাকা verb বাদ দিতে হবে।
- ২য় ধাপ: In / During দিয়ে sentence শুরু করতে হবে।
- ৩য় ধাপ: verb এর base form এর সাথে ing যুক্ত করতে হবে।
- ৪র্থ ধাপ: বাকি অংশ কোনো প্রকার পরিবর্তন ছাড়া বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| When it is winter, the river remains calm and tranquil. Barishal Board-2024 | In winter, the river remains calm and tranquil. |
৩. So that যুক্ত Complex sentence কে Simple করার নিয়মঃ
-
১ম ধাপ: sentence এর প্রথম থেকে so that এর পূর্ব পর্যন্ত বসাতে হবে।
- ২য় ধাপ: so that থেকে modal verb (may / might / can / could ইত্যাদি) পর্যন্ত অংশ বাদ দিতে হবে এবং তার পরিবর্তে to বসাতে হবে।
- ৩য় ধাপ: বাকি অংশ বিনা পরিবর্তনে বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| We must work hard so that we can earn money. Sylhet Board-2024 Chattogram Board-2017 | We must work hard to earn money. |
| This quality highly motivates a man so that he can sacrifice his life for the country. Rajshahi Board-2019 | This quality highly motivates a man to sacrifice his life for the country. |
৪. So ... that যুক্ত Complex sentence কে Simple করার নিয়মঃ
-
ধাপ ১: So এর পরিবর্তে too বসাতে হবে।
- ধাপ ২: that থেকে not পর্যন্ত বাদ দিতে হবে।
- ধাপ ৩: to বসাতে হবে।
- ধাপ ৪: বাকি অংশ বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| Elias is so weak that he cannot speak a single word. | Elias is too weak to speak a single word. |
৫. Though / Although যুক্ত Complex sentence কে Simple করার নিয়মঃ
- ১ম ধাপ: Though / Although এর পরিবর্তে In spite of বসাতে হবে।
- ২য় ধাপ: to be verb এর পরিবর্তে being বসাতে হবে।
- ৩য় ধাপ: বাকি অংশ পরিবর্তন ছাড়া বসাতে হবে।
| Complex | Simple |
|---|---|
| Though it is a blessing, it has dark sides. Cumilla Board-2019 | In spite of being a blessing, it has dark sides. |
| Though cricket is a costly game, people of all classes enjoy playing it. Mymensingh Board-2020 | In spite of cricket being a costly game, people of all classes enjoy playing it. |
| Though she was a nice little girl, she was not an ordinary child. Dhaka Board-2020 | In spite of being a nice little girl, she was not an ordinary child. |
| Though there is a law to punish the terrorists, it is not properly applied. Rajshahi Board-2020 | In spite of being a law to punish the terrorists, it is not properly applied. |
৬. Relative pronoun যুক্ত Complex sentence কে Simple করার নিয়মঃ
Relative pronoun গুলো হলো (who / which / that)। বাক্যের কোথায় relative pronoun আছে তার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন নিয়ম অবলম্বন করে simple sentence এ রূপান্তর করা হয়।
৬-১. Subject + (who / which / that) + principal verb ... গঠনপ্রণালির ক্ষেত্রে:
- ১ম ধাপ: বাক্যের subjectটি বসাতে হবে।
- ২য় ধাপ: Relative pronoun টি বাদ দিতে হবে।
- ৩য় ধাপ: verb এর base form এর সাথে ing যোগ করে বসাতে হবে।
- ৪র্থ ধাপ: বাকি অংশ আগের মতই থাকবে।
| Complex | Simple |
|---|---|
|
The man who takes bribe is next to devil. Jessore Board-2016 | The man taking bribe is next to devil. |
৬-২. Subject + verb + (who / which / that) + noun ... গঠনপ্রণালির ক্ষেত্রে:
- ১ম ধাপ: বাক্যের শুরু থেকে Relative pronoun এর পূর্ব পর্যন্ত বসাতে হবে।
- ২য় ধাপ: Relative pronoun টি বাদ দিতে হবে।
- ৩য় ধাপ: noun টি বসাতে হবে।
- ৪র্থ ধাপ: to be বসাতে হবে।
- ৫ম ধাপ: বাকি অংশ আগের মতই থাকবে।
| Complex | Simple |
|---|---|
| We hope that Bangladesh will be free from this evil. Sylhet Board-2019 Mymensingh Board-2024 | We hope Bangladesh to be free from this evil. |
| She helped those who were helpless. Dhaka Board-2017 | She helped the helpless. |
📘 Sentence Transformation