Assertive to Interrogative Sentence Transformation — Rules with SSC Board Examples
এই নোটটিতে Assertive Sentence কে Interrogative Sentence এ transform (অর্থের পরিবর্তন না করে রূপান্তর) করার সকল নিয়ম স্ববিস্তারে বর্ণিত হয়েছে। এসএসসি পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা এবং আগামীতে আসার সম্ভাবনাময় সকল ধরনের উদাহরণ বাক্যের transformation সংযোজন করা হয়েছে। এসএসসি ও এইচএসসির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য অন্যান্য sentence transformation নোটগুলো এই নোটের শেষে সংযুক্ত করা হলো।
Assertive sentence অর্থের উপর ভিত্তি করে দুই ধরনের হয়। যথাঃ
- Affirmative sentence বা, হ্যাঁ-বোধক বাক্য। এই sentence এ NOT শব্দটি থাকে না।
- Negative sentence বা, না-বোধক বাক্য। এই sentence এ NOT শব্দটি থাকে।
Affirmative sentence এ সাহায্যকারী Verb থাকলে
Interrogative sentence এ রূপান্তরের জন্য ঐ সাহায্যকারী Verb টি প্রথমে বসাতে হবে + n't বসাতে হবে + Subject + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
📌সাহায্যকারী verb হিসেবে Am, is, are, was, were, shall, should, will, would, may, might, can, could, must, used to, ought to সাধারণত এই verb গুলো থাকে।
| Assertive | Interrogative |
|---|---|
| Water is a liquid substance. Jessore Board-2024 | Isn't water a liquid substance? |
| Internet is a computer based networking system. Chattogram Board-2024 | Isn't internet a computer based networking system? |
| The moon is the only sub-planet of the Earth. Dhaka Board-2023 | Isn't the moon the only sub-planet of the Earth? |
| People are fond of journey by train. Dinajpur Board-2024 | Aren't people fond of journey by train? |
💡তবে used to ও ought to এর ক্ষেত্রে used ও ought শব্দদ্বয় sentence এর প্রথমে বসাতে হয় + subject + to + বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করতে হয়।
| Assertive | Interrogative |
|---|---|
| He used to help me. | Used he to help me? |
Negative sentence এ সাহায্যকারী Verb থাকলে
Interrogative sentence এ রূপান্তরের জন্য ঐ সাহায্যকারী Verb টি প্রথমে বসাতে হবে + Subject + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
💡n't বা not বসানো যাবে না!
| Assertive | Interrogative |
|---|---|
| We cannot pass a single day without water. Rajshahi Board-2024 | Can we pass a single day without water? |
Assertive sentence এর Principal Verb টি to have verb অর্থাৎ (have, has বা, had) হলে
Interrogative sentence এ রূপান্তর করার দুইটি পদ্ধতি প্রচলিত রয়েছে।
ব্রিটিশ পদ্ধতিতে
প্রথমে principal Verb টি বসাতে হয় + Subject + বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করতে হয়।
| Assertive | Interrogative |
|---|---|
| I have a pen. | Have I a pen? |
| He has many toys. | Has he many toys? |
| The girl had a doll. | Had the girl a doll? |
আমেরিকান বা মার্কিন পদ্ধতিতে
শুরুতে Do/Does/Did বসাতে হয় + Subject + have + উক্ত Verb-এর পরের অংশ + প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে শেষ করতে হয়।
| Assertive | Interrogative |
|---|---|
| I have a pen. | Do I have a pen? |
| He has many toys. | Does he have many toys? |
| The girl had a doll. | Did the girl have a doll? |
💡মনে রাখার সহজ কৌশলঃ Do/Does/Did এর কোনটি বসাতে হবে? Assertive sentence এর to have verb দেখে তা নির্ধারন করা সম্ভব। Have থাকলে Do বসাতে হবে (Have → DO), Has থাকলে Does বসাতে হবে (Has → Does), এবং Had থাকলে Did বসাতে হবে (Had → Did)।
Auxilliary Verb না থাকলে
Present Indefinite Tense যুক্ত Assertive Sentence-কে Interrogative করার নিয়মঃ
Structure: Do/Does + Subject + প্রদত্ত Principal Verb-এর Present form + বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
| Assertive | Interrogative |
|---|---|
| He goes to school. | Does he go to school? |
| They play football. | Do they play football? |
Past Indefinite Tense যুক্ত Assertive Sentence কে Interrogative করার নিয়মঃ
Structure: Did + Subject + প্রদত্ত Verb-টির Present form + বাকী অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
| Assertive | Interrogative |
|---|---|
| I went to school. | Did I go to school? |
Assertive sentence এ Never / Nothing থাকলে
Negative শব্দ হিসেবে never বা nothing থাকলে, Interrogative sentence এ রূপান্তরের সময় বাক্যের গঠন (structure) উপরের নিয়ম অনুযায়ীই ঠিক থাকবে — শুধু never এর জায়গায় ever এবং nothing এর জায়গায় anything বসাতে হবে।
| He has never seen a tiger. | Has he ever seen a tiger? |
| She never tells a lie. | Does she ever tell a lie? |
| He knows nothing about it. | Does he know anything about it? |
💡 লক্ষ্য করো: বাক্যের বাকি গঠন (Do/Does/Did বসানো, Subject-Verb এর ক্রম) আগের নিয়মগুলোর মতোই হবে — শুধু never→ever এবং nothing→anything এই শব্দ পরিবর্তনটুকু নতুন।
সাবজেক্ট Everybody / Nobody জাতীয় হলে
All / Everybody / Everyone
Interrogative sentence এ রূপান্তরের জন্য প্রথমে Who বসাতে হবে + doesn't + বাক্যের মূল verb এর base form + verb টির পরের অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
| Assertive | Interrogative |
|---|---|
| Everybody knows this. Barishal Board-2024 | Who doesn't know this? |
Nobody / None / No one
Interrogative sentence এ রূপান্তরের জন্য প্রথমে Who বসাতে হবে + বাকি অংশ + প্রশ্নবোধক চিহ্ন।
| Assertive | Interrogative |
|---|---|
| Nobody respects him. Mymensingh Board-2024 | Who respects him? |
Assertive sentence এ never থাকলে Interrogative করার সময় ever হয় এবং nothing থাকলে anything হয়।
📘 Sentence Transformation