গ্রাফ/চার্ট সামারি লেখার নিয়ম ও কৌশল (SSC English 1st Paper)
SSC ইংরেজি ১ম পত্রের "Summarizing a graph/chart" প্রশ্নে একটি গ্রাফ বা চার্ট দেওয়া থাকে এবং গ্রাফটি কি তথ্য উপস্থাপন করছে তা এক বাক্যে লিখা থাকে। শিক্ষার্থীকে প্রদত্ত গ্রাফটি বিশ্লেষণ করে ১৫০ শব্দের একটি summary লিখতে বলা হয়। এই প্রশ্নের উত্তরের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকে, সামারি লিখার প্যাটার্ন না জেনে অনেকেই এলোমেলোভাবে লিখে পরীক্ষায় নম্বর হারায়। নিচে সামারি লিখার কৌশল, প্রশ্নের ধরন, প্রত্যেক ধরনের একট প্রশ্ন ও নমুনা উত্তর নিয়ে আলোচনা এবং সবশেষে বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় আসা গ্রাফ/চার্ট ভিত্তিক প্রশ্নগুলো সংযোজন করা হলো।
সামারি লেখার কৌশল (একটি সুন্দর পদ্ধতি)
১. প্রথমে টাইটেল ও ইউনিট পড়ো গ্রাফের উপরে বা নিচে দেওয়া title, axis-এর label, এবং unit (%, million, °C ইত্যাদি) ভালোভাবে খেয়াল করো। শিক্ষার্থীরা প্রায়শই এই জিনিসগুলো খেয়াল না করে লিখে দেয়, যার ফলে summary টি ভুল হয়ে যায়।
২. Opening sentence দিয়ে শুরু করো প্রথম বাক্যে গ্রাফটি কী দেখাচ্ছে তা বলে দাও — "The bar chart/line graph/pie chart shows/illustrates/represents ..."। এইটা একটা fixed pattern, প্রত্যেকটা সামারিি উত্তর এভাবে শুরু করা যাবে, মুখস্থ করে রাখলে সময় বাঁচবে। তবে খেয়াল রাখতে হবে প্রদত্ত চিত্রে যেই চিত্রটি আছে তার নামই লিখতে হবে। যদি pie chart দেয়া থাকে আর শিক্ষার্থী লিখে bar chart বা অন্য কিছু তবে ভুল হয়ে যাবে।
৩. প্রদত্ত তথ্যের Trend চিহ্নিত করতে হবে। ডেটাগুলো একবার চোখ বুলিয়ে দেখে নির্ধারণ করে নিতে হবে সামগ্রিক প্রবণতা কী:
- ক্রমাগত বৃদ্ধি হলে → increase, rise, grow এই শব্দগুলো ব্যবহার করতে হবে।
- ক্রমাগত হ্রাস হলে → decrease, decline, fall এই শব্দগুলো ব্যবহার করতে হবে।
- ওঠানামা হলে → fluctuate শব্দ ব্যবহার করতে হবে।
- অপরিবর্তিত থাকলে → remain stable/constant এই শব্দগুলো ব্যবহার করতে হবে।
৪. সর্বোচ্চ ও সর্বনিম্ন মান উল্লেখ করে একটি বাক্য লিখতে হবে। প্রতিটি গ্রাফেই highest এবং lowest value থাকে। এই তথ্য দুইটি নির্দিষ্টভাবে উল্লেখ করলে উত্তর সমৃদ্ধ হয়। যেমন: "reaching its peak of...", "the lowest point was..." ইত্যাদি।
৫. তুলনা (comparison) করে একটি লাইন লিখতে হবে। একাধিক ডেটা সেট থাকলে (যেমন দুই বা তার বেশি জেলা/দেশ/গ্রুপ) সেগুলোর মধ্যে তুলনা করে লিখতে হবে। তুলনা করার ক্ষেত্রে (while, whereas, however, on the other hand, in contrast, compared to ...) ইত্যাদি linking words ব্যবহার করলে নম্বর বেশি পাওয়া যাবে।
৬. সঠিক Tense ব্যবহার করতে হবে। কোনোভাবেই একাধিক tense মিলিয়ে লিখা যাবে না।
- গ্রাফে যদি অতিতের ডেটা দেখানো হয় তাহলে সামারি past tense এ লিখতে হবে।
- গ্রাফে যদি সাধারণ তথ্য দেখানো হয়, যা সময়ের উপর নির্ভরশীল নয়, তাহলে সামারিটি present tense এ লিখতে হবে।
৭. নির্দিষ্ট সংখ্যা ব্যবহার করতে হবে। কিন্তু প্রতিটি ডেটা পয়েন্ট আলাদা করে লিখা যাবে না। গুরুত্বপূর্ণ কয়েকটি সংখ্যা (শুরু / শেষ / সর্বোচ্চ / সর্বনিম্ন) তুলে ধরতে হবে। বাকি সংখ্যাগুলো general trend দিয়ে কাভার করতে হবে। যেমন: "gradually increased/decreased over the following years"
৮. একটি concluding sentence দিয়ে শেষ করতে হবে। শেষ বাক্যে পুরো ডেটা থেকে একটি সামগ্রিক সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ তুলে ধরতে হবে। এই বাক্যটির মাধ্যমে ডেটা trend কী ইঙ্গিত করছে তা তুলে ধরতে হবে। এটা তোমার উত্তরকে সম্পূর্ণতা দিবে এবং examiner-এর কাছে ভালো impression তৈরি করে।
৯. দৈর্ঘ্য নিয়ন্ত্রণে রাখতে হবে। সাধারণত ৫-৮ বাক্য দিয়ে সামারি শেষ করাই যথেষ্ট। উত্তর অতিরিক্ত লম্বা করলে ভুল বাড়ার সম্ভাবনাও বেড়ে যায় এবং সময়ও বেশি লাগে।
*** যদি সুনির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকে! বরং কিছু প্রক্রিয়া বা ধাপ বা ফলাফল দেয়া থাকে, তাহলে নিম্নোক্ত নিয়ম মেনে লিখতে হবে।
১০. প্রদত্ত চার্টটি যেই ধারাবাহিকতা বা কারণ-ফলাফল সম্পর্ক নির্দেশ করে তা বজায় রাখতে হবে। অর্থাৎ লিখার সময় বাক্যগুলোর মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন, firstly, secondly, as a result, consequently, leading to, through ইত্যাদি লিংকিং ওয়ার্ড ব্যবহার করতে হবে।
১১. যেহেতু কিছু প্রশ্নের গ্রাফে কোনো সংখ্যা বা পার্সেন্টেজ থাকে না, তাই ৭ নং নিয়মের মতো এখানে কোনো "সর্বোচ্চ বা সর্বনিম্ন সংখ্যা" খোঁজার প্রয়োজন নেই। বরং প্রতিটি শাখার মূল ধারণাকে সমান গুরুত্ব দিয়ে সামারিতে ফুটিয়ে তুলতে হবে।
১২. এই ধরনের চার্টের সামারির মূল কাজটি হলো কেন্দ্রীয় বিষয় কিভাবে তার শাখাগুলোর সাথে সম্পর্কিত তা এক বা দুটি বাক্যে ফুটিয়ে তোলা। কেন্দ্রীয় ধারণা থেকে শাখা উপশাখাগুলো কিভাবে ছড়িয়ে পড়ছে, তার একটি সামঞ্জস্যপূর্ণ বিবরণ দিতে হবে।
নিম্নোক্ত কুইক চেকলিস্ট মাথায় গেঁথে রাখুন:
- Title ও unit পড়েছি
- Opening sentence লিখেছি (shows/illustrates/represents)
- সামগ্রিক trend বলেছি (increase/decrease/fluctuate)
- Highest ও Lowest value উল্লেখ করেছি
- একাধিক ডেটা থাকলে comparison করেছি
- Tense সামঞ্জস্যপূর্ণ রেখেছি
- একটি concluding sentence দিয়ে শেষ করেছি
এসএসসি গ্রাফ/চার্ট সামারি প্রশ্নের ধরন
বিগত বছরগুলোতে আসা গ্রাফ/চার্ট সংক্রান্ত প্রশ্নগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে, মূলত ৩ ধরনের গ্রাফ বিশ্লেষণ করে সামারি লিখার প্রশ্ন প্রণয়ন করা হয়েছে। নিচে প্রত্যেক ধরনের একটি প্রশ্ন ও তার উত্তর আলোচনাসহ সংযোজন করা হলো।
১. বার চার্ট (Bar Chart / Bar Diagram)
বার চার্টে সাধারণত তুলনামূলক তথ্য দেওয়া থাকে। যেমন: কয়েক বছরের সংখ্যা, কয়েকটি দেশের পরিসংখ্যান, ইত্যাদি।
নমুনা প্রশ্ন:
The graph below shows the number of people using the internet from the year 2013 to 2017 in Bangladesh. Now describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph: সকল বোর্ড ২০১৮ রাজশাহী বোর্ড ২০২০ ময়মনসিংহ বোর্ড ২০২০
নমুনা উত্তর:
The bar chart shows the number of internet users in Bangladesh from 2018 to 2022. In 2018, the number of users was around 80 million, which gradually increased over the following years. By 2020, the figure rose to nearly 100 million, and it continued to grow, reaching approximately 130 million in 2022. The chart clearly indicates a steady upward trend in internet usage throughout the period. This rising trend suggests that internet access is becoming increasingly widespread among the population.
২. পাই চার্ট (Pie Chart)
কোনো একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন অংশ বা ভাগের অনুপাত (percentage) দেখানোর জন্য পাই চার্ট ব্যবহৃত হয়।
নমুনা পাই চার্ট প্রশ্ন:
The pie chart below shows the interest of the students of a secondary school in different subjects. Describe the chart in about 150 words. You should highlight and summarize the information given in the chart. চট্টগ্রাম বোর্ড ২০১৯ বরিশাল বোর্ড ২০১৬
নমুনা উত্তর:
The pie chart represents the percentage of students' interest in different subjects at a secondary school. Mathematics holds the highest position, capturing 35% of the students' interest. In contrast, Science and Bengali account for 27% and 21% respectively. English records the lowest interest among the students, at only 17%. While students show a strong inclination towards mathematical and scientific subjects, their preference for English remains relatively low. Overall, the chart indicates that students lean more heavily toward analytical disciplines compared to language subjects.
চলো সামারিটি মূল্যায়ন করি:
- সামারির শুরুতেই পাই চার্টের শিরোনাম "Percentage of students" এবং এর মূল বিষয়বস্তু সঠিকভাবে উল্লেখ করেছি।
- সামারিটি "The pie chart represents..." এই নির্দিষ্ট প্যাটার্নটি মেনে শুরু করেছি।
- ডেটাগুলোর মধ্যে চমৎকার তুলনা করা করেছি। যেমন—Mathematics-এর সাথে Science ও Bengali-কে তুলনা করতে "In contrast" এবং "respectively" এর মতো লিংকিং ওয়ার্ড ব্যবহার করেছি।
- সর্বোচ্চ মান হিসেবে Mathematics (35%) এবং সর্বনিম্ন মান হিসেবে English (17%) নির্দিষ্ট করে উল্লেখ করেছি।
- সম্পূর্ণ সামারি জুড়ে নিখুঁতভাবে Present Tense ব্যবহার করেছি, যেহেতু এই প্রশ্নে সময়ের তথ্যেগুলো সময়ের উপর নির্ভরশীল নয়।
- সব ডেটা আলাদাভাবে না লিখে কেবল গুরুত্বপূর্ণ সংখ্যাগুলো (35%, 27%, 21%, 17%) তুলে ধরেছি।
- শেষ বাক্যে পুরো তথ্য থেকে একটি সামগ্রিক পর্যবেক্ষণ বা সিদ্ধান্ত তুলে ধরেছি।
৩. হায়ারার্কিক্যাল চার্ট (Hierarchical Chart)
একটি মূল বিষয় বা ধারণার সাথে তার বিভিন্ন উপ-শাখা, ফলাফল বা উপাদানগুলো কীভাবে সম্পর্কযুক্ত, তা ওপর থেকে নিচে বা শাখা-প্রশাখার মাধ্যমে দেখানোর জন্য হায়ারার্কিক্যাল বা ফ্লো চার্ট ব্যবহৃত হয়।
নমুনা প্রশ্ন:
The chart below shows the benefits of girls' education. Describe the chart in 150 words. You should highlight and summarize the information given in the chart. কুমিল্লা বোর্ড ২০১৫
নমুনা উত্তর:
The flowchart illustrates the multidimensional benefits and positive outcomes of girls' education on society and national development. Based on the diagram, educating girls leads to several crucial advancements. First, it results in improved health and nutrition within families and communities. Second, it plays a vital role in reducing population growth by promoting awareness and empowerment. Additionally, it ensures increased economic productivity by enabling women to contribute actively to the workforce, which collectively fosters sustained development efforts. In conclusion, the chart highlights that investing in girls' education is not just an individual benefit, but a fundamental prerequisite for overall societal progress and sustainable growth.
বিগত এসএসসি পরীক্ষায় আসা গ্রাফ / চার্ট এর প্রশ্নসমূহ
► The graph below shows "The Number of Telephone and Mobile Users" from 2001 to 2014. Describe the graph in 150 words. You should highlight and summarize the information given in the graph. বরিশাল বোর্ড ২০১৯ যশোর বোর্ড ২০১৬