লিমিট নির্ণয়ের পদ্ধতি: ৭টি কৌশল, উদাহরণ ও বোর্ড প্রশ্ন

· Higher Mathematics
প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৬

লিমিটের ধারণা

মনে করি, f(x)=x24x2f(x) = \frac{x^2-4}{x-2} একটি ফাংশন। এখন, x = 2 এর জন্য f(x)=00f(x) = \frac{0}{0}, যা অসংজ্ঞায়িত। অর্থাৎ x = 2 বিন্দুতে f(x) এর কোনো মান বিদ্যমান নেই। ফাংশনটিকে সরল করলে পাই, f(x)=x24x2=x222x2=(x+2)(x2)x2=x+2f(x) = \frac{x^2-4}{x-2} = \frac{x^2-2^2}{x-2} = \frac{(x+2)(x-2)}{x-2} = x+2, যার x = 2 এর জন্য মান পাওয়া যায়। কিন্তু গাণিতিকভাবে এই সরলীকৃত মানে পৌছানোর জন্য আমাদেরকে লব এবং হরকে x - 2 অর্থাৎ 0 দিয়ে ভাগ করতে হয়েছে; যা অসংজ্ঞায়িত। এই সমস্যা দূর করার জন্যই লিমিটের ধারণা প্রবর্তন করা হয়।

আমরা যদি বামদিক থেকে 2 এর কাছাকাছি আসতে থাকি অর্থাৎ x = ( 1.9, 1.99, 1.999, ... ) বিবেচনা করি তাহলে f(x) = ( 3.9, 3.99, 3.999, ... ) পাই। ডানদিক থেকে 2 এর কাছাকাছি আসতে থাকি অর্থাৎ x = ( 2.1, 2.01, 2.001, ... ) বিবেচনা করি তাহলে f(x) = ( 4.1, 4.01, 4.001, ...) পাই। এই পর্যবেক্ষণ থেকে বুঝা যায়, x এর মান যতটা 2 এর কাছাকাছি আসে f(x) এর মান 4 এর কাছাকাছি আসতে থাকে। তাই এক্ষেত্রে 2 সংখ্যাটি হলো f(x) ফাংশনের সীমাস্থ মান বা লিমিট। এই বিষয়টি নিম্নোক্ত উপায়ে গাণিতিক সংকেতের মাধ্যমে প্রকাশ করা যায়।

limx2f(x)=4\lim_{x \to 2} f(x) = 4

📖 সংজ্ঞা

কোনো ফাংশন f(x) এর জন্য, যদি x এর মান a এর যেকোনো দিক থেকে (a অপেক্ষা কম বা বেশি) কাছাকাছি গেলে f(x) এর মান একটি নির্দিষ্ট সংখ্যা L এর কাছাকাছি চলে আসে, তাহলে বলা হয় x → a হলে f(x) এর লিমিট L, এবং লেখা হয় limxaf(x)=L\lim_{x \to a} f(x) = L

লক্ষণীয় যে, x = a বিন্দুতে f(x) এর মান বিদ্যমান থাকা আবশ্যক নয় — শুধু a এর নিকটবর্তী মানগুলোর প্রবণতাই লিমিট নির্ধারণ করে। x → a কে পড়া হয়: "এক্স এপ্রোচেস এ" বা, "এক্স টেন্ডস্‌ টু এ"।

বামপার্শ্বিক ও ডানপার্শ্বিক লিমিট

উপরের উদাহরণে আমরা বামদিক ও ডানদিক থেকে আলাদাভাবে 2 এর কাছাকাছি গিয়েছিলাম। এই দুই দিক থেকে আসাকে গাণিতিকভাবে আলাদা করে প্রকাশ করা যায়:

📖 সংজ্ঞা

x এর মান a অপেক্ষা ছোট থেকে (বামদিক থেকে) a এর কাছাকাছি গেলে f(x) যে মানের কাছাকাছি যায় তাকে বামপার্শ্বিক লিমিট বলে এবং লেখা হয় limxaf(x)\lim_{x \to a^{-}} f(x)। অনুরূপভাবে, x এর মান a অপেক্ষা বড় থেকে (ডানদিক থেকে) a এর কাছাকাছি গেলে f(x) যে মানের কাছাকাছি যায় তাকে ডানপার্শ্বিক লিমিট বলে এবং লেখা হয় limxa+f(x)\lim_{x \to a^{+}} f(x)

💡 লিমিট বিদ্যমান থাকার শর্ত: কোনো বিন্দু a তে f(x) এর লিমিট তখনই বিদ্যমান থাকে যখন বামপার্শ্বিক ও ডানপার্শ্বিক লিমিট উভয়ই বিদ্যমান থাকে এবং তারা পরস্পর সমান হয়, অর্থাৎ limxaf(x)=limxa+f(x)=L\lim_{x \to a^{-}} f(x) = \lim_{x \to a^{+}} f(x) = L। দুইপাশের লিমিট ভিন্ন হলে (যেমন step function বা piecewise function-এর ক্ষেত্রে যা প্রায়ই ঘটে), সেই বিন্দুতে লিমিট বিদ্যমান থাকে না — যদিও ফাংশনের মান হয়তো সংজ্ঞায়িত থাকতে পারে।

উদাহরণস্বরূপ, প্রথম উদাহরণে f(x)=x24x2f(x) = \frac{x^2-4}{x-2} এর জন্য limx2f(x)=3.999...=4\lim_{x \to 2^{-}} f(x) = 3.999... = 4 এবং limx2+f(x)=4.001...=4\lim_{x \to 2^{+}} f(x) = 4.001... = 4 — উভয়ই সমান হওয়ায় limx2f(x)=4\lim_{x \to 2} f(x) = 4 বিদ্যমান।

সমাধানের সাধারণ কৌশল

লিমিটের সমস্যাগুলো সমাধানের ধরাবাধা কোনো নিয়ম নেই। সমস্যার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সমাধান করা সম্ভব। তারপরও আয়ত্ত করার সুবিধার্থে নিচে সমাধানগুলিকে কিছু নিয়মের অধীন করে বর্ণনা করা হলো।

 ১. 00\frac{0}{0} আকারের লিমিট

এইচএসসিতে সবচেয়ে বেশি 00\frac{0}{0} আকারের লিমিটের প্রশ্ন আসে। এরূপ প্রশ্নে সরাসরি মান বসালে হর শূন্য হয়ে যায় বলে আগে রাশিটিকে এমনভাবে সরল করতে হয় যেন হরের শূন্যকারী উৎপাদকটি (x - a) কেটে যায়। কোন্‌ কৌশল ব্যবহার হবে তা নির্ভর করে রাশির গঠনের উপর:

১-১. বহুপদী রাশি হলে (উৎপাদকে বিভাজন):

লব ও হর উভয়ই বহুপদী হলে, উভয়কেই (x - a) দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করে সাধারণ উৎপাদকটি বাতিল করতে হয়। উদাহরণ, limx2x2+x6x24\lim_{x \to 2} \frac{x^2 + x - 6}{x^2 - 4} এর মান নির্ণয় কর।

লব (x2 + x - 6) একটি বহুপদী, যাকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই: (x + 3)(x - 2)

হর (x2 - 4) ও একটি বহুপদী, যাকে উৎপাদকে বিশ্লেষণ করে পাই: (x + 2)(x - 2)

limx2x2+x6x24=limx2(x+3)(x2)(x+2)(x2)=limx2x+3x+2=2+32+2=54\begin{aligned} \lim_{x \to 2} \frac{x^2 + x - 6}{x^2 - 4} &= \lim_{x \to 2} \frac{(x+3)(x-2)}{(x+2)(x-2)} \\ &= \lim_{x \to 2} \frac{x+3}{x+2} = \frac{2+3}{2+2} = \frac{5}{4}\end{aligned}

১-২. বর্গমূল (surd) থাকলে (যুগ্ম রাশি দ্বারা গুণ):

লব বা হরে বর্গমূল চিহ্ন থাকলে সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। এক্ষেত্রে লব ও হর উভয়কে বর্গমূলযুক্ত রাশিটির যুগ্ম রাশি (conjugate) দ্বারা গুণ করলে বর্গমূলটি a2b2a^2-b^2 আকারে সরল হয়ে যায়, ফলে রাশিটি এমন একটি সরল আকারে পরিণত হয় যেখান থেকে হরের সাথে মিলে যাওয়া সাধারণ উৎপাদকটি সহজেই কেটে ফেলা যায় এবং সরাসরি মান বসিয়ে লিমিট নির্ণয় করা যায়। নিম্নোক্ত উদাহরণের সমাধানের মাধ্যমে এই কৌশলটির ব্যবহার দেখে নিই।

limx01x1x\lim_{x \to 0} \frac{\sqrt{1 - x} - 1}{x}এর মান নির্ণয় কর। কুমিল্লা বোর্ড-২০১৩ ঢাকা বোর্ড-২০০৮ সিলেট বোর্ড-২০০৬ চট্টগ্রাম বোর্ড-২০০৪ যশোর বোর্ড-২০০৩

এখানে লবের রাশিটি বর্গমূল চিহ্নযুক্ত। তাই আমরা লব এবং হর উভয়কে 1x1\sqrt{1-x}-1 এর যুগ্ম রাশি 1x+1\sqrt{1-x}+1 দ্বারা গুণ করবো।

limx01x1x=limx0(1x1)(1x+1)x(1x+1)=limx01x1x(1x+1)=limx0xx(1x+1)=limx011x+1=12\begin{aligned} \lim_{x \to 0} \frac{\sqrt{1-x}-1}{x} &= \lim_{x \to 0} \frac{(\sqrt{1-x}-1)(\sqrt{1-x}+1)}{x(\sqrt{1-x}+1)} \\ &= \lim_{x \to 0} \frac{1-x-1}{x(\sqrt{1-x}+1)} \\ &= \lim_{x \to 0} \frac{-x}{x(\sqrt{1-x}+1)} \\ &= \lim_{x \to 0} \frac{-1}{\sqrt{1-x}+1} = -\frac{1}{2} \end{aligned}

১-৩. একাধিক পদে সাধারণ বর্গমূল উৎপাদক থাকলে (উৎপাদক বের করা):

এই ধরনের রাশিতে একাধিক বর্গমূল পদ থাকলেও তারা একে অপরের যুগ্ম রাশি (conjugate) নয় — বরং লব ও হরের প্রতিটি পদ থেকে একটি সাধারণ বর্গমূল উৎপাদক (যেমন xa\sqrt{x-a}) সরাসরি বের করে নেওয়া যায়। উৎপাদকটি বের করার পর অবশিষ্ট অংশে সরাসরি মান বসিয়ে লিমিট নির্ণয় করা যায় — এখানে যুগ্ম রাশি দ্বারা গুণ করার প্রয়োজন হয় না।

limx1x1x21+x1\lim_{x \to 1} \frac{x-1}{\sqrt{x^2-1}+\sqrt{x-1}} এর মান নির্ণয় কর। দিনাজপুর বোর্ড-২০১০

limx1x1x21+x1=limx1x1(x1)(x+1)+x1=limx1x1x1(x+1+1)=limx1x1x1x1(x+1+1)=limx1x1x+1+1=02+1=0\begin{aligned} \lim_{x \to 1} \frac{x-1}{\sqrt{x^2-1}+\sqrt{x-1}} &= \lim_{x \to 1} \frac{x-1}{\sqrt{(x-1)(x+1)}+\sqrt{x-1}} \\ &= \lim_{x \to 1} \frac{x-1}{\sqrt{x-1}\left(\sqrt{x+1}+1\right)} \\ &= \lim_{x \to 1} \frac{\sqrt{x-1}\cdot\sqrt{x-1}}{\sqrt{x-1}\left(\sqrt{x+1}+1\right)} \\ &= \lim_{x \to 1} \frac{\sqrt{x-1}}{\sqrt{x+1}+1} = \frac{0}{\sqrt{2}+1} = 0 \end{aligned}

১-৪. ভগ্নাংশ ঘাত (fractional power) থাকলে (প্রতিস্থাপন):

xmnx^{\frac{m}{n}} আকারের ঘাত থাকলে x=ynx = y^n এবং a=bna = b^n ধরে প্রতিস্থাপন করলে রাশিটি ypbpyb\frac{y^p - b^p}{y - b} আকার ধারণ করে, যা সরাসরি উৎপাদকে বিভাজনযোগ্য এবং সূত্র limybynbnyb=nbn1\lim_{y \to b}\frac{y^n-b^n}{y-b}=nb^{n-1} প্রয়োগ করা যায়। এভাবেই ঢাকা বোর্ড-২০০৯ এর উদাহরণে x52x^{\frac{5}{2}} কে y5y^5 এ রূপান্তর করা হয়েছে।

limxax52a52xa\lim_{x \to a} \frac{x^{\frac{5}{2}} - a^{\frac{5}{2}}}{\sqrt{x} - \sqrt{a}}এর মান নির্ণয় কর। ঢাকা বোর্ড-২০০৯, ২০০৩

মনে করি, x=y\sqrt{x} = y এবং a=b\sqrt{a} = b । অতএব, যখন xax \rightarrow a তখন yby \rightarrow b ।

limxax52a52xa=limyby5b5yb=limyb(yb)(y4+y3b+y2b2+yb3+b4)(yb)=limyb(y4+y3b+y2b2+yb3+b4)=5b4=5(a)4=5a2\begin{aligned} \therefore \lim_{x \to a} \frac{x^{\frac{5}{2}} - a^{\frac{5}{2}}}{\sqrt{x} - \sqrt{a}} &= \lim_{y \to b} \frac{y^5 - b^5}{y - b} \\ &= \lim_{y \to b} \frac{(y - b)(y^4 + y^3b + y^2b^2 + yb^3 + b^4)}{(y - b)} \\ &= \lim_{y \to b} (y^4 + y^3b + y^2b^2 + yb^3 + b^4) \\ &= 5b^4 = 5(\sqrt{a})^4 = 5a^2 \end{aligned}

 ২. \frac{\infty}{\infty} আকারের লিমিট

২-১. বহুপদীর উৎপাদক হিসেবে থাকলে

x এর মান অসীমের দিকে গেলে (x → ∞) সরাসরি মান বসানো যায় না, কারণ লব ও হর উভয়ই অসীম হয়ে যায় (\frac{\infty}{\infty} আকার)। এক্ষেত্রে লব ও হরকে হরের সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদ (x এর সর্বোচ্চ power) দ্বারা ভাগ করতে হয়। ফলে প্রতিটি পদ cxn\frac{c}{x^n} আকারে পরিণত হয়, যার মান x → ∞ হলে শূন্যের দিকে ধাবিত হয় (কারণ limx1xn=0\lim_{x \to \infty} \frac{1}{x^n} = 0)। অবশিষ্ট ধ্রুবক পদগুলো থেকেই লিমিটের মান পাওয়া যায়। নিচের উদাহরণটির মাধ্যমে বিষয়টি আরোও সহজবোধ্য হয়ে উঠবে আসা করি।

limx2x2+5x+9x27x+3\lim_{x \to \infty} \frac{2x^2 + 5x + 9}{x^2 - 7x + 3} এর মান নির্ণয় কর।

এখানে  লব ও হর উভয়কে হরের সর্বোচ্চ ঘাতবিশিষ্ট পদ x2x^2 দ্বারা ভাগ করে এই কৌশল প্রয়োগ করা হয়েছে।

limx2x2+5x+9x27x+3=limx2x2x2+5xx2+9x2x2x27xx2+3x2=limx2+5x+9x217x+3x2=2+0+010+0=2\begin{aligned} \lim_{x \to \infty} \frac{2x^2 + 5x + 9}{x^2 - 7x + 3} &= \lim_{x \to \infty} \frac{\dfrac{2x^2}{x^2} + \dfrac{5x}{x^2} + \dfrac{9}{x^2}}{\dfrac{x^2}{x^2} - \dfrac{7x}{x^2} + \dfrac{3}{x^2}} \\ &= \lim_{x \to \infty} \frac{2 + \dfrac{5}{x} + \dfrac{9}{x^2}}{1 - \dfrac{7}{x} + \dfrac{3}{x^2}} \\ &= \frac{2 + 0 + 0}{1 - 0 + 0} = 2 \end{aligned}

২-২. লগারিদমের বিয়োগ থাকলে (log নিয়ম প্রয়োগ):

রাশিতে দুটি লগারিদমের বিয়োগ (lnAlnB\ln A - \ln B) থাকলে প্রথমে লগের নিয়ম lnAlnB=ln(AB)\ln A - \ln B = \ln\left(\frac{A}{B}\right) প্রয়োগ করে একটি মাত্র লগারিদমে পরিণত করতে হয়। এরপর লগের ভেতরের রাশিটির (যা সাধারণত xx \to \infty হলে \frac{\infty}{\infty} আকার নেয়) লিমিট আগের কৌশলে (সর্বোচ্চ ঘাত দ্বারা ভাগ) নির্ণয় করতে হয়। যেহেতু ln\ln একটি সন্তত (continuous) ফাংশন, তাই লিমিট ও ফাংশনের ক্রম পরিবর্তন করা যায়, অর্থাৎ limln(f(x))=ln(limf(x))\lim \ln(f(x)) = \ln(\lim f(x))

limx{ln(2x1)ln(x+5)}\lim_{x \to \infty} \{\ln(2x-1) - \ln(x+5)\} এর মান নির্ণয় কর। কুয়েট ২০০৪-০৫

limx{ln(2x1)ln(x+5)}=limxln(2x1x+5)=ln(limx21x1+5x)=ln(201+0)=ln2\begin{aligned} \lim_{x \to \infty} \{\ln(2x-1) - \ln(x+5)\} &= \lim_{x \to \infty} \ln\left(\frac{2x-1}{x+5}\right) \\ &= \ln\left(\lim_{x \to \infty} \frac{2-\frac{1}{x}}{1+\frac{5}{x}}\right) \\ &= \ln\left(\frac{2-0}{1+0}\right) = \ln 2 \end{aligned}

৩. রাশিতে sin/cos থাকলে (আদর্শ ত্রিকোণমিতিক লিমিট প্রয়োগ):

📖 আদর্শ ত্রিকোণমিতিক লিমিট (মুখস্থ রাখার সূত্র)

limθ0sinθθ=1\lim_{\theta \to 0} \frac{\sin \theta}{\theta} = 1 — কোণ রেডিয়ানে থাকতে হবে এবং কোণটি শূন্যের দিকে ধাবিত হতে হবে।

রাশিতে ত্রিকোণমিতিক ফাংশন (বিশেষত sin\sin) থাকলে এবং কোণটি xx \to \infty বা x0x \to 0 এর সাথে সরাসরি শূন্যের দিকে ধাবিত হলে, উপযুক্ত প্রতিস্থাপন করে রাশিটিকে sinθθ\frac{\sin\theta}{\theta} আকারে সাজিয়ে আদর্শ সূত্র limθ0sinθθ=1\lim_{\theta \to 0}\frac{\sin\theta}{\theta}=1 প্রয়োগ করতে হয়।

limx2xsin(b2x)\lim_{x \to \infty} 2^x \sin\left(\frac{b}{2^x}\right) এর মান নির্ণয় কর। বুয়েট ২০০৯-১০ সিলেট বোর্ড-২০০৫

মনে করি, θ=b2x\theta = \frac{b}{2^x}। যখন xx \to \infty তখন θ0\theta \to 0, এবং 2x=bθ2^x = \frac{b}{\theta}

limx2xsin(b2x)=limθ0bθsinθ=blimθ0sinθθ=b1=b\begin{aligned} \lim_{x \to \infty} 2^x \sin\left(\frac{b}{2^x}\right) &= \lim_{\theta \to 0} \frac{b}{\theta} \cdot \sin\theta \\ &= b \cdot \lim_{\theta \to 0} \frac{\sin\theta}{\theta} = b \cdot 1 = b \end{aligned}

উপরের মোট সাতটি উপ-কৌশল (১-১ থেকে ১-৪, ২-১ থেকে ২-২, এবং ৩) একত্রে বিবেচনা করলে দেখা যায়, এগুলো তিনটি প্রধান শ্রেণিতে ভাগ করা যায়। ১ নম্বর শ্রেণিতে (উপবিভাগ ১-১ থেকে ১-৪) x একটি নির্দিষ্ট মান a এর দিকে গেলে 00\frac{0}{0} আকার তৈরি হয়, এবং হরের সাথে মিলে যাওয়া উৎপাদক বাতিল করাই মূল লক্ষ্য — পার্থক্য কেবল সেই উৎপাদকটি কীভাবে বের করা হচ্ছে তাতে (উৎপাদকে বিভাজন, যুগ্ম রাশি দ্বারা গুণ, সাধারণ উৎপাদক বের করা, নাকি প্রতিস্থাপন)। ২ নম্বর শ্রেণিতে (উপবিভাগ ২-১ ও ২-২) x অসীমের দিকে গেলে \frac{\infty}{\infty} আকার তৈরি হয়, যেখানে কোনো নির্দিষ্ট বিন্দুতে উৎপাদক বাতিল করার প্রশ্ন নেই — বরং সর্বোচ্চ ঘাত দ্বারা ভাগ করে বা লগের নিয়ম প্রয়োগ করে রাশিটিকে সরলরূপে আনা হয়। ৩ নম্বর শ্রেণিতে রাশির মধ্যে ত্রিকোণমিতিক ফাংশন থাকে বলে বীজগণিতীয় সরলীকরণের বদলে একটি মুখস্থ সূত্র সরাসরি প্রয়োগ করতে হয়। তাই প্রশ্ন দেখে প্রথমে বুঝে নিতে হবে: (১) x কোন দিকে যাচ্ছে (নির্দিষ্ট মান নাকি অসীম), (২) রাশির গঠন কেমন (বহুপদী, বর্গমূল, ভগ্নাংশ ঘাত, লগ, নাকি ত্রিকোণমিতিক) — এবং তার ভিত্তিতেই উপযুক্ত উপ-কৌশলটি বেছে নিতে হবে।

এইচএসসিতে ভালো করার জন্য নিজে নিজে প্র্যাকটিস করো

limx01+x1xx\lim_{x \to 0} \frac{\sqrt{1+x} - \sqrt{1-x}}{x} বরিশাল বোর্ড-২০১৩

limx01+2x13xx\lim_{x \to 0} \frac{\sqrt{1+2x} - \sqrt{1-3x}}{x} বরিশাল বোর্ড-২০০৯ রাজশাহী বোর্ড-২০০৩ সিলেট বোর্ড-২০০৩